সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ইউনিয়ন পর্যায়ে 'স্বপ্নযাত্রা' এ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে বিশেষ সেবা ও র‌্যালি

ইউনিয়ন পর্যায়ে ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে বিশেষ সেবা ও র‌্যালি

0
Share

ইউনিয়ন পর্যায়ে ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্সের বর্ষপূর্তিতে বিশেষ সেবা ও র‌্যালি

মানুষের সেবায়, মানুষের পাশে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে ইউনিয়ন পর্যায়ে ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্সের বর্ষপূর্তি হয়েছে। স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত বছর এই দিনে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করে স্বপ্ন যাত্রা নামের অনলাইন অ্যাপভিত্তিক এ্যাম্বুলেন্স সেবা।  

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্ষপূর্তি উপলক্ষ্যে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্সের অগ্রগতির এক বছর শীর্ষক প্রামাণ্য চিত্র করে প্রদর্শনী, সুধীজনের সাথে মতবিনিময় সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এঁর পরিকল্পনা ও নির্দেশনায় এ স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স। সর্বশেষ রায়পুর উপজেলা প্রশাসন এবং চর পাতা ইউনিয়ন পরিষদের সমন্বিত উদ্যোগে ১৫ তম ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে এ্যাপস ভিত্তিক এ্যাম্বুলেন্স সেবা উপকূলবাসী (চর বাদাম) পেয়েছিল গত ২০ সেপ্টেম্বর ২০২১ইং সালে। উপজেলার ভাই ভাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত এ্যাম্বুলেন্স ও এ্যাপসের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

এদিকে রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহসহ চরাঞ্চলের বিভিন্ন অধিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত ৬ অক্টোবর ২০২২ইং সালে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (UGDP) মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে রামগতি উপজেলা প্রকৌশলীর দপ্তর ওয়াটার অ্যাম্বুলেন্সটি কিনে রামগতির চর আব্দুল্লাহসহ বিভিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করেছে।

বর্ষপূর্তি উপলক্ষ্যে রামগতি উপজেলা প্রশাসন বিশেষ সেবা ও র‌্যালির আয়োজন করেছে। এ উপলক্ষ্যে আগামীকাল সোমবার রয়েছে বিনামূল্যে স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স সেবা।

এ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের ৫৮টি ইউনিয়নে ওয়াটার অ্যাম্বুলেন্স সহ জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৭টি এ্যাপস ভিত্তিক ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স রয়েছে।পর্যায়ক্রমে এ সেবা প্রতিটি ইউনিয়নের প্রদান করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এমন ভিন্নধর্মী একটি উদ্যোগ সাড়া ফেলে পুরো দেশব্যাপী। যা অনুকরণীয় হয়ে পড়ে অন্য জেলার মানুষের মাঝে। এ সেবা বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা। বর্ষপূর্তি উপলক্ষে ৬ ফেব্রুয়ারি জেলাব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে রোগী পরিবহন সেবা দিবে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স।

 

মিসু সাহা নিক্কন/23

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com