সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতির সহায় সম্বলহীনদের মাঝে এসডিএফ'র অনুদান প্রদান

রামগতির সহায় সম্বলহীনদের মাঝে এসডিএফ’র অনুদান প্রদান

রামগতির সহায় সম্বলহীনদের মাঝে এসডিএফ’র অনুদান প্রদান

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় এসডিএফ’র রামগতি ক্লাস্টার অফিসের মাধ্যমে ২৫টি গ্রাম সমিতিতে সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রামগতি বাণী ভবাণী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে উত্তর বড়খেরী, দক্ষিণ বড়খেরী, আজাদ মেমোরিয়াল, চরলক্ষ্মী সাহাপাড়া গ্রাম সমিতির ১৩৮ সহায় সম্বলহীন সদস্যদের মাঝে ৯ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হয়।

সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্টারপ্রিনিওরশীপ এন্ড লাভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় রামগতি ক্লাস্টার অফিসের অধীনে সুফলভুগী সহায় সম্বলহীন সদস্যদের মাঝে মোবাইল বিকাশের মাধ্যমে এই এককালীন অনুদান সহায়তা (অটিজি) দেওয়া হয়।

রামগতি ক্লাস্টার অফিসার মো: আসাদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান।

রামগতি ক্লাস্টার অফিসার মো: আসাদুর রহমান জানান, গত ৪ জানুয়ারি আরইএলআই প্রকল্পের মাধ্যমে সহায়-সম্বলহীন সদস্যদের মাঝে এককালীন অনুদান টাকা বিতরণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার এবং আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামছুল আলম । বাস্তবায়নাধীন আরইএলআই প্রকল্পের ০৮ নং রামগতি ক্লাস্টার অফিসের অধীনে ২৫টি গ্রাম সমিতিতে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ ধাপে ১০৪৭ জন সহায়-সম্বলহীন সদস্যদের মাঝে মোট ৯৪ লক্ষ ২৩ হাজার টাকা এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, জেলার ৩ তিনটি উপজেলায় আরইএলআই প্রকল্পের আওতায় দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে এসডিএফ।

 

মিসু সাহা নিক্কন/বার্তা/23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com