সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ল্যাবে নতুন দুই সংযোজন যোগ হয়েছে, এর ফলে সকল পরীক্ষা এখন করা যাবে উপকূলের এ হাসপাতালে।

রোববার দুপুরে  স্বাস্থ্য কমপ্লেক্সে হরমোন এনালাইজার মেশিনটি উপজেলা পরিষদের  চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ  হস্তান্তর করেন। অন্যদিকে উপজেলা হেলথ কেয়ার ডিজি হেলথ থেকে নতুন সেল এনালাইজার মেশিন দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশিস মজুমদার বলেন, রামগতি  উপজেলা পরিষদের অর্থায়নে একটি হরমোন এনালাইজার দেওয়ার ফলে এখন থেকে সকল প্রকার জটিল হরমোনাল পরীক্ষা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা যাবে। অন্যদিকে উপজেলা হেলথ কেয়ার ডিজি হেলথ থেকে নতুন সেল এনালাইজার মেশিন দেয়া হয়েছে। এর ফলে সকল বায়োকেমিকাল পরীক্ষা (রক্ত পরীক্ষা গুলো  যেমন complete blood count/ সিবিসি ) অটোমেটিক মেশিনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেয়া যাবে।

উপজেলা পরিষদের  চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ বলেন, নতুন দুই সংযোজনের ফলে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবেই এখন সকল পরীক্ষা করা যাবে। এখন আর উপকূলবাসী নোয়াখালী কিংবা লক্ষ্মীপুরে যেতে হবে না।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com