সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রামগতিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রামগতিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লক্ষ্মীপুরের রামগতিতে ৯৭০ শত জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলার ৫ হাজার ৫৪০ জন কৃষক-কৃষাণীকে রবি প্রনোদনা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলী’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক, প্রমুখ।

উল্লেখ্যঃ রবি প্রনোদনায় ৩ হাজার জনকে সয়াবিন, ২৫০ জনকে গম, ১০০ জনকে ভুট্টা, ৮০০ জনকে সরিষা, ২৭০ জনকে সূর্যমুখী, ৩৫০ জনকে চীনাবাদাম, ৬০০ জনকে মুগ, ১৭০ জনকে মুগ ও খেসারির বীজ এবং সার দেওয়া হবে।

 

মিসু সাহা নিক্কন/বার্তা-11-23

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর-নোয়াখালীর ক্ষতিগ্রস্ত ৪১ পরিবার পেল দেড় কোটি টাকার অনুদান

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

রামগতিতে গভীর রাতে শীতার্তদের খোঁজে ইউএনও

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com