সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সম্পর্কিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব হাসান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ।

উক্ত সমভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইমাম, এমটিইপিআই লিটন কুমার নাথ সহ প্রমুখ।

এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১২ ডিসেম্বর দিন ব্যাপি চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে এক লক্ষ আই. ইউ (নীল রঙের) ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে দুই লক্ষ আই. ইউ (লাল রঙের) ক্যাপসুল খাওয়ানো হবে।

মিসু সাহা নিক্কন/বার্তা-12-23

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com