সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলো কমলনগর উপজেলা প্রশাসন 

খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলো কমলনগর উপজেলা প্রশাসন 

খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলো কমলনগর উপজেলা প্রশাসন 

নিজস্ব প্রতিনিধি: বন্যার পানি ও স্বাভাবিক পানি প্রবাহে বাঁধাসৃষ্টিকারী বেয়ালজালসহ মাছ ধরার নানা জাল বসিয়ে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলো কমলনগর উপজেলা প্রশাসন । বুধবার ( ২৭ আগষ্ট) অভিযানের নেতৃত্ব দেন কমলনগর সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা। এসময় সেনাবাহিনীর সহযোগিতায় মুছারখাল ও জয়বাংলা খালের ওপর পানিপ্রবাহ বাঁধাসৃষ্টিকারী বিভিন্ন বেয়ালজাল, গাড়াজাল ও লেদজাল অপসারণ করা হয়। 

অভিযান বিষয়ে কমলনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, কমলনগর, রামগতি ও লক্ষ্মীপুরে বন্যার পানি গড়িয়ে মেঘনা নদীতে যাওয়ার  জন্য যে খাল রয়েছে সেগুলো প্রায় ইতোমধ্যে দখল হয়ে গেছে। বর্তমানে খালগুলোতে জাল বসিয়ে পানিপ্রবাহ ব্যাপক ভাবে বাঁধা সৃষ্টি করছে। এতে বন্যার পানি নেমে যেতে পারছেনা। তাই আমরা কমলনগর উপজেলা থেকে অভিযান শুরু করেছি। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি খাল দখলমুক্ত করতে হবে। তাতেই দ্রুত বন্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তিনি আরো জানান, মুছারখালটি কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার সীমানা ঘেষে মজুচৌধুরীহাট স্লুইচ গেটে গিয়ে মিলিত হয়েছে। এ খাল দিয়ে কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং নোয়াখালী সদর উপজেলার বন্যার পানি মেঘনায় গিয়ে পড়ছে। অতি গুরুত্বপূর্ন এ খালটি দখলমুক্ত হওয়া খুবই প্রয়োজন।

তিনি বলেন, প্রশাসনের পক্ষে এতগুলো খাল দখলমুক্ত করা সম্ভব না। এজন্য স্থানীয় এলাকাবাসীকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। এ যুদ্ধ আমাদের সবার।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com