সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

লক্ষ্মীপুরের রামগতিতে কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) চর আলেকজান্ডার শাখার আয়োজনে উপকূলের বিভিন্ন চরাঞ্চলের ৪ হাজার ৭০০ জন সদস্যের মাঝে কৃষি উপকরণ (শীতকালীন শাক-সবজির বীজ) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চর আলেকজান্ডার শাখায় এ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বসতবাড়িতে শাক-সবজি চাষ কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্যদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।

শাক-সবজির বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন,কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম, চরগাজী শাখা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলাম, চর আলেকজান্ডার শাখা ব্যবস্থাপক নার্গিস আক্তার প্রমুখ ।

কোডেকের এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, উপকূলীয় অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের ৪ হাজার ৭০০ জন সদস্যের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হচ্ছে।

কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে কোডেকের ২২ শাখায় ৩৬২২১ জন সদস্যর মধ্যে ৬১৬৭০ প্যাকেট শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হচ্ছে।

মিসু সাহা নিক্কন/বার্তা-11-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com