সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে গাছ পড়ে দিনমজুরের মৃত্যু

কমলনগরে গাছ পড়ে দিনমজুরের মৃত্যু

কমলনগরে গাছ পড়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরের কমলনগরে গাছের চাপা পড়ে দিনমজুর মো.রুহুল আমিন (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১লা মার্চ) সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহীদ নগর এলাকায় দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহিদ নগর এলাকার আলী হোসেন এর পুত্র।

মো.জুয়েল বলেন, মৃত রুহুল আমিন তার বোন জামাই। সকালে তারা ৫-৬ জন মিলে বাড়ির পাশে গাছ কাটঁছিলেন। গাছ যেদিকে পড়বে মৃত রুহুল আমিন সেদিকেই দৌঁড় দেয়। পুরো আস্ত গাছ তার মাথায় ছিটকে পড়ে। রুহুল আমিনের ৪ ছেলে-মেয়ে ও এক স্ত্রী, বাবা-মা রয়েছে। তিনি দিনমজুরের কাজ করতেন। 

চর লরেন্স ইউপি সদস্য আবু সিদ্দিক বলেন, রুহুল আমিন বাড়িতে ঘর করতে গাছ কিনেন। তারা সালা-বোন জামাই গাছ কেটেছে। হঠাৎ গাছ ছিটকে তার মাথায় পড়ে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। 

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, সম্ভবত গাছ ছিটকে মাথায় আঘাত লাগে। তিনি বেঁচে নেই। তিনি হাসপাতালে আসার সময় পথে মৃত্যুবরণ করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত ইনর্চাজ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গাছের চাপায় দিনমজুর মারা গেছে শুনেছি। ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com