সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবকের গোপনাঙ্গ কেটে দিলো গ্রাম-পুলিশের স্ত্রী

লক্ষ্মীপুরে যুবকের গোপনাঙ্গ কেটে দিলো গ্রাম-পুলিশের স্ত্রী

লক্ষ্মীপুরে যুবকের গোপনাঙ্গ কেটে দিলো গ্রাম-পুলিশের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণের অভিযোগে কশাই বাবলুর গোপনাঙ্গ কেটে দিলো গ্রাম-পুলিশের স্ত্রী। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের খালিফা বাড়িতে গ্রাম-পুলিশ আরিফের স্ত্রীর ঘরে এই ঘটনা ঘটে।

কশাই বাবলু কেরামত আলি মুন্সি বাড়ির ইব্রাহীম খলীল উল্লাহর সন্তান। কশাই বাবলু ও গ্রাম-পুলিশ আরিফ একই উপজেলার একই ইউনিয়নের একই ওয়ার্ডের বাসিন্দা। বাবলু বর্তমানে রায়পুর মর্ডাণ হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।

ঘটনাটি স্বীকার করে গ্রাম-পুলিশ আরিফের স্ত্রী কুলসুমা আক্তার বলেন, শনিবার রাত ৯টার দিকে আমি ছাগলের ঘরে মশার কয়েল দিতে গেলে এসময় বাবলু আমার ঘরে ঠুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে এবং আমাকে ২ হাজার টাকার অফার করে। তখন আমি তার প্রস্তাবে রাজি না হলে সে জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করলে আমি তাকে নখ কাটার ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দিলে সে পালিয়ে যায়।

ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বাবলু বলেন, আমি শশুর বাড়িতে যাওয়ার পথে আমার সাথে পূর্বের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রাম-পুলিশ আরিফ সহ কয়েকজন টেনে-হিঁচড়ে ঘরের ভিতরে নিয়ে আমার গোপনাঙ্গ কর্তন করে। তারপর আমি ঘর থেকে বাহির হয়ে পরিচিত ছোট ভাইকে ফোন দিলে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমি বিএনপির চরপাতা ইউনিয়ন কর্মী। আওয়ামী লীগের আমলে গ্রাম পুলিশ আরিফের সাথে আমার ঝামেলা হয়। আমি এর সুস্থ বিচার চাই।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ জামিলুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগী থানা অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com