সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

লক্ষ্মীপুরের রামগতি উপকূলের বিভিন্ন রোগাক্রান্ত মানুষের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বে-সরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

মঙ্গলবার সকালে উপজেলা কোডেক চরগাজী শাখায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও ঔষধ বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বারিধারা জেনারেল হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ প্রীতম মজুমদার।

কোডেক’র এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, এই ক্যাম্পের মাধ্যমে উপকূলীয়  অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

কোডেক’র সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, আর্তমানবতার সেবায় নানা সময়ে দুস্থদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে উপকূলে এ মেডিকেল ক্যাম্প।

 

 

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com