সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন

রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন

35
Share

রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রেণিকার্যক্রমের উদ্বোধন হয়েছে।

লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের ২০২৫-২৬ শিক্ষাবষের্র একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রেণিকার্যক্রমের উদ্বোধন হয়েছে।

সোমবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মীর তানভীর উদ্দিন আহম্মেদ।

উক্ত অনুষ্ঠানে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ড. মো: আফছারুল মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাইদুর রহমান, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ সেলিম, রামগতি বানী ভবানী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস জিল্লু, দায়রা বাড়ির পীর সাহেব শাহ মোহম্মদ ফয়সাল, মীর খবির উদ্দিন সহ প্রমুখ।

এসময় বক্তারা নবীনদের উদ্দেশে বলেন, যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো— এটুকুই কামনা। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র–ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক কথা বলেন মোটিভেশনাল স্পিকার জহিরুল আলম তাইমুন।

 

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com