সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

রামগতিতে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

রামগতিতে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহত

রামগতি: রামগতিতে ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে হাজী এ গফুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মো. রাকিব (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে নিহত হয়। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রব রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। রাকিব চরপোড়াগাছা এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাকিব ও তার সহপাঠী মো. আলম (১৩) বাইসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে রবরোড এলাকায় বিপরীতগামী একটি ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রাকিবের মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com