সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

6
Share

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সভার শুরুতে নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সভাপতি সাহেদ আলী পটু, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে স্বরণ করে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।  ৫ই আগস্টের গনঅভ্যুত্থানের পর ৭আগস্ট তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি উচ্চারণ করেছিলেন বিজয়ী আর বিজিত। তিঁনি আলাদা করে দেখতে চান না, অতীত কি হয়েছে তা তিনি দেখবেন না, তিনি বলেছিলেন আই হ্যাব এ্যা প্ল্যান। আপনার দেখেছেন তিঁনি তার কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিন ভারের প্রধানমন্ত্রীর ছবি ঝুলাননি, সেখানে তিনি কালেমা প্রদর্শন করেন লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লিখেছেন। দেশকে তিনি মদিনা সনদের মত- ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ চালানোর চেষ্টা করবেন, প্রধান মন্ত্রীর প্রটোকলে থাকা ১৬টি গাড়ির মধ্যে ১৪টি ছেড়ে দিয়ে ৪টি গাড়ি রেখেছেন। এসময় তিঁনি বলেন এখানে বিগত সরকারের আমলে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত আছেন, আপনারা আগের মতো গ্রাম আদালত করবেন। কোন অবস্থায় যেন সাধারণ মানুষ সামাজিক বিচারের জন্য এমপি, ইউএনও এবং থানার ওসি পর্যন্ত দৌড়াতে না হয়। এসময় তিঁনি আগামী ছয় মাসের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলে ইঙ্গিত দেন।

তিঁনি আরো বলেন, এখন যারা মন্ত্রী বা বিভিন্ন গুরু দায়িত্ব পেয়েছেন তাদের এখন কিন্তু ইন্টার্নীশিপ চলছে। আগামী ৬ মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন কারা ভালো করছেন আর কাদের দ্বারা বদনাম হচ্ছে, তিঁনি কিন্তু পরিবর্তন করবেন। অতএব, আমরা ভালো কিছু করতে চাই, এক্ষেত্রে প্রশাসন এবং সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এসময় কৃষি, মৎস্য, সমাজসেবা, শিক্ষা, সমবায়, আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত সকল বিভাগের বক্তব্য শুনেন এবং তাদেরকে অতীত ভুলে সতর্ক হয়ে দায়িত্ব পালনের আহবান জানান তিঁনি।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com