লক্ষ্মীপুরের উপকূলীয় রামগতি উপজেলার মেঘনা নদীতে চালু হয়েছে একটি ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতাল। উপজেলার চরগাজী ইউনিয়নের যোগেশ মাঝির খেয়াসংলগ্ন মেঘনার তীরে এ ভ্রাম্যমাণ হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হচ্ছে।
সৌদি আরবের অর্থায়নে দেশটির প্রয়াত বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে পরিচালিত এ ভ্রাম্যমাণ হাসপাতালটি যৌথভাবে পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
হাসপাতাল সূত্র জানা গেছে, আগামী তিন মাস টানা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চরাঞ্চলের সেবাবঞ্চিত তৃণমূল জনগোষ্ঠী বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতালের লক্ষ্য একটাই চরের মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় থেকে শুরু করে ডেন্টাল, ফিজিওথেরাপি, চক্ষু চিকিৎসাসহ অস্ত্রোপচারের ব্যবস্থা। সবকিছুই মিলছে একেবারে বিনামূল্যে। সাতজন চিকিৎসকসহ মোট ৩২ সদস্যের একটি টিম হাসপাতালটির সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।
স্থানীয় বাসিন্দরা বলেন, চরবাসীর মধ্যে নতুন করে আশার আলো ছড়িয়েছে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতাল। এটি পরিচালনা করছে ফ্রেন্ডশিপ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা। যেখানে মিলছে সবধরনের স্বাস্থ্যসেবা। এতে হাতের নাগালে এমন স্বাস্থ্যসেবা পেয়ে দারুণ খুশি চরবাসী।
কিভাবে যাবেন: উপজেলার রামগতি বাজার থেকে রিক্সা যোগে যোগেশ মাঝির খেয়া এলাকায় গেলেই মিলবে এ স্বাস্থ্য সেবা।



0Share