সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
দুর্নীতি মানুষের রক্তে মিশে গেছে:দুদক চেয়ারম্যান

দুর্নীতি মানুষের রক্তে মিশে গেছে:দুদক চেয়ারম্যান

দুর্নীতি মানুষের রক্তে মিশে গেছে:দুদক চেয়ারম্যান

bodiuzzamanলক্ষ্মীপুর :দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি মানুষের রক্তের সঙ্গে মিশে গেছে। কোন ভাবেই এটি দূর করা যাচ্ছে না। সবার সহযোগীতা পেলে দুর্নীতি রোধ করা সম্ভব। ওয়ান ইলেভেনের সময় দুর্নীতিবাজরা গ্রেফতার হলেও তখন আন্দোলন-সংগ্রাম হয়নি, সুযোগও ছিলনা। এখন দুর্নীতিবাজদের ধরলেই বিভিন্ন মাধ্যমে তারা পার পাওয়ার চেষ্টা করে।
শনিবার সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন স্যোশাল করেসপন্ডেন্ট বাংলাদেশ’র আয়োজনে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকিবুল আহছান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ও স্যোশাল করেসপন্ডেন্টের সংগঠক আবদুল্লা আল মামুন প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের এ সেবা প্রদান করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com