সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সাংবাদিদের চুরি হয়ে যাওয়া মালামাল ২ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

লক্ষ্মীপুরে সাংবাদিদের চুরি হয়ে যাওয়া মালামাল ২ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

লক্ষ্মীপুরে সাংবাদিদের চুরি হয়ে যাওয়া মালামাল ২ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪. ডট কম ও ডেইলি অবজারভার পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম খাঁনের দিনে দুপুরে চুরি হয়ে যাওয়া ল্যাপটব, ইউপিএস ও নগদ টাকা গত ২ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সাংবাদিক বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো কোন অভিযান পরিচালনা করেনি।

ফলে জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে এ ঘটনায় পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।

এ ব্যাপারে রবিউল ইসলাম খান বলেন, সোমবার দুপুরে অফিসের কাজ সেরে দুপুরে খাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে ১ ঘন্টা অফিসে প্রবেশ করার পর দেখে তার টেবিলের উপর ল্যাপটব, কম্পিউটারের ইউপিএস ও ড্রয়ারে রক্ষিত ১ হাজার টাকা নেই। এসময় অফিসের পিছনে জানালা ভাঙ্গা দেখতে পায়।

পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও পুলিশ কে অবহিত করা হয়। কিন্তু থানায় অভিযোগ দেওয়ার ২ দিন পরও পুলিশ তা উদ্ধার করে অভিযান করেনি।

অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আবদুল গাফার জানান, ব্যস্ততার কারণে তদন্ত করা সম্ভব হয়নি। খুব শ্রিঘই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com