সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি ও কমলনগরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

রামগতি ও কমলনগরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

রামগতি ও কমলনগরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

প্রতিনিধি: রামগতি ও কমলনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদে¦াধন করা হয়েছে। “উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই” এই শ্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ” ২০১৫। বুধবার (৯সেপ্টেম্বর) দুপুরে রামগতি পৌরসভা মাঠে ও সকালে কমলনগর

উপজেলা পরিষদ প্রঙ্গনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সামসুন নাহার সুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক প্রদেশ কুমার সাহা। বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম।

ডিজিটাল মেলায় সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওসহ বিভিন্ন সংগঠনের ২০টি স্টল অংশ নেয়।

এদিকে, দুপুরে রামগতিতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরআগে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়। মেলা প্রাঙ্গনে মাননীয় অতিথিবৃন্দকে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ জন চৌকষ স্কাউট গার্ড অব অনার দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মেলা প্রাঙ্গনে নিয়ে আসে এরপর ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। পরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

এসময় বক্তব্য রাখেন, ভেটেরিনারী সার্জন আবদুস সাত্তার বেগ, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম ওমর ফারুক আল মাদানী, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ মজনু প্রমূখ।

উল্লেখ্য : এ মেলায় রয়েছে ফ্রি ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ও এফবি একাউন্ট খোলা, কৃষি-স্বাস্থ্য তথ্য সেবা প্রদান সহ নানাবিধ সেবা প্রদান করা হয়। এক কথায় বলা যায় মেলায় আসলেই জানা যাবে আসলে ইন্টারনেট কি। এ মেলা চলবে ৯-১০ সেপ্টেম্বর পর্যন্ত।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com