সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মেজর অব: মন্নানই চুড়ান্ত হচ্ছেন

লক্ষ্মীপুর-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মেজর অব: মন্নানই চুড়ান্ত হচ্ছেন

লক্ষ্মীপুর-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মেজর অব: মন্নানই চুড়ান্ত হচ্ছেন

লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মেজর অব: আবদুল মন্নানই চুড়ান্ত হচ্ছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে এ সংকেত দেয়া হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন। বুধবার (২৮ নভেম্বর) সকালে তিনি লক্ষ্মীপুর-৪ আসনে গিয়ে নিজের মনোনয়ন ফরম উত্তোলন করবেন। ফলে এ আসনে  মহাজোটের প্রার্থী জটের অবসান হতে চলছে।

মহাজোটের প্রার্থী হিসেবে মেজর অব: আবদুল মন্নানের মনোনয়নের সবুজ সংকেত পাওয়ার পর সোমবার সন্ধ্যায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, এ আসনের অপর ৩ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মো. আবদুজ্জাহের সাজু, অধ্যাপক ড. শাসছুল কবির এবং এডভোকেট মাহবুবুর রহমান। এ সময় রামগতি এবং কমলনগর উপজেলা আওয়ামীলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি পান বর্তমান সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com