সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মসজিদের নতুন ভবন উদ্বোধন

কমলনগরে মসজিদের নতুন ভবন উদ্বোধন

কমলনগরে মসজিদের নতুন ভবন উদ্বোধন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামে “আর রহমান ও আলী হোসেন মিয়া” জামে মসজিদের নতুন নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) রামগতি-লক্ষ্মীপুর সড়কের কোম্পানী রাস্তার মাথা নামক এলাকায় মসজিদটির উদ্বোধন উপলক্ষে জুমার নামাযের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রবাসী মোঃ বাহার উদ্দিনের সহযোগিতায়
দৃষ্টি নন্দন মসজিদ ভবন নিমার্ণের জন্য সংযুক্ত আরব আমিরতের আল আঈন নগরীর অধিবাসী আমের মোহাম্মদ আহমেদ আল হাজরীর তার ব্যক্তিগত তহবিল থেকে ৩৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরহাট হামেদিয়া ফাজেল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজেল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম শামীম, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবদিন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চর লরেঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ওলামলীগের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল ইস্রাফিল, তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহসিন এবং নিমার্ণ কাজের অন্যতম সহযোগি প্রবাসী মোঃ বাহার উদ্দিন প্রমূখ।

স্থানীয় মুসল্লীরা জানান, দীর্ঘ দিন থেকে স্থানীয়রা নিজ এলাকার একমাত্র জরার্জীণ মসজিদটি নিয়ে খুব সমস্যায় ছিলেন। পরে একই গ্রামের আরব আমিরাত প্রবাসী মোঃ বাহার উদ্দিন মসজিদ নিয়ে নিজ এলাকাবাসীর এ দূরাবস্থার কথা তার প্রবাসী ওই বন্ধুকে জানানোর প্রেক্ষিতে তিনি মসজিটির নিমার্ণ কাজে বিপুল বাজেটের এ আর্থিক সহায়তা প্রদান করেন। মসজিদের নিমার্ণ কাজে প্রবাসী বন্ধুর এ নিঃস্বার্থ সহযোগিতার জন্য এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com