সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কমলনগর উপজেলা চ্যাম্পিয়ান তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কমলনগর উপজেলা চ্যাম্পিয়ান তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কমলনগর উপজেলা চ্যাম্পিয়ান তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়

কমলনগর: ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কমলনগর উপজেলা চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেছে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার বিকাল ৪টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক,কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলতাফ হোসেন প্রমুখ। এর আগে হাজিরহাট মিল্লাত একাডেমী মাঠে ফুটবল প্রতিযোগিতায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় হাজিরহাট হামেদিয়া ফাজেল ডিগ্রী মাদরাসা কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেন। অন্যদিকে হ্যান্ডবলে জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় কে ৩-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেন তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কাবাডিতে তোরাবগঞ্জ আহমদিয়া মাদরাসা হাজিরহাট মিল্লাত একাডেমীকে ৩৪-২৩ সেটে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ান হন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com