সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের সুরক্ষা পোষাক দিল মেজর (অবঃ)আবদুল মান্নান

সাংবাদিকদের সুরক্ষা পোষাক দিল মেজর (অবঃ)আবদুল মান্নান

সাংবাদিকদের সুরক্ষা পোষাক দিল মেজর (অবঃ)আবদুল মান্নান

লক্ষ্মীপুরের কমলনগরের সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নানের পক্ষ থেকে ব্যক্তি সুরক্ষা পোষাক-পিপিই বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কমলনগর প্রেসক্লাবে এ পিপিই বিতরণ করা হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল এর কাছে পিপিই হস্তান্তর করেন এমপি মেজর (অব:) আবদুল মান্নানের প্রতিনিধি ও বিকল্পধারা উপজেলা সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া ও বিকল্প যুবধারা নেতা মো. মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, কমলনগর রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এআই তারেক, দপ্তর সম্পাদক  মো. ফয়েজ আহাম্মদ, আওয়ামীলীগ নেতা এসএম মানিক, যুবধারা নেতা রিপন প্রমুখ।

এদিন লক্ষ্মীপুর ,রামগতি এবং কমলনগরের সাংবাদিকদের মধ্যে এ সকল সুরক্ষা পোষাক বিতরণ করা হয়। আর আগে (১১ এপ্রিল) রামগতি-কমলনগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের মাঝেও সুরক্ষা পোষাক বিতরণ করে এ সংসদ সদস্য। 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com