সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩

কমলনগরে মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩

কমলনগরে মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে দুইটি মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে  মতিরহাট বাজারের ব্যবসায়ী মো. নিজাম (৩০) নিহত হয়েছেন। এসময় আহত অপর তিনজন। রোববার (৩১মে) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের শাহে আলম মেম্বার দরজা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম চর কালকিনি ইউনিয়নে মতিরহাট এলাকার আবদুর রব মাস্টারের বড় ছেলে। তিনি মতিরহাট বাজারে মুদি ও মৎস্য আড়তে ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মতিরহাট থেকে তোরাবগঞ্জ যাওয়ার পথে  দ্রুত গতিতে তিনজন লোক নিয়ে আসা লক্ষ্মীপুর (হ -১১৮৫২২) নাম্বারের একটি মটর সাইকেল এসে তার  মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের দিকে নেয়ার পথে তিনি মারা যান। কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ দিকে নিজামে অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসে শোকের ছায়া।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com