সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে লেগুনার চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

কমলনগরে লেগুনার চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

কমলনগরে লেগুনার চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনা (আশোক) চাপায় মোটর সাইকেল আরোহী আমিন উল্যার (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলেউ পজেলার মিল্লাত একাডেমী এলাকার লক্ষ্মীপুর রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যাবসায়ী চর বাদাম ইউনিয়নের চরসিতা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি হাজীর হাট বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী আ’লীগ নেতা এস এম মানিক জানান, দুপুরে নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে হাজীরহাট বাজার এলাকায় আসছিলো। হঠাৎ রামগতি থেকে ছেড়ে আসা অশোক নামে দ্রুতগামী একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেল টিকে চাপা দেয়।

এতে ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়ে হেলমেট দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর ঘাতক লেগুনাটি পালিয়ে যায়। চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখায়েত হোসেন হোসেন জসিম বিষয়টি নিশ্চিত করেন। কমলনগর থানার উপ-পরিদর্শক মো. আক্তার জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। লেগুনাটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয় নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com