সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর | বিকল্প ধারার নেতা এমন দাপটে ১০ কৃষক পরিবারের চলাচলের পথ বন্ধ

কমলনগর | বিকল্প ধারার নেতা এমন দাপটে ১০ কৃষক পরিবারের চলাচলের পথ বন্ধ

কমলনগর | বিকল্প ধারার নেতা এমন দাপটে ১০ কৃষক পরিবারের চলাচলের পথ বন্ধ

বিকল্পধারার সদস্য পদ পাওয়া নেতা এমন দাফট দেখিয়ে ১০ কৃষক পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মো: আবদুর রহিম প্রকাশ রহিম ডাক্তার নামের একজনের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে উপজেলার চর মার্টিন ইউনিয়নের দক্ষিণ চর মার্টিন গ্রামের বৃদ্ধ নুর আলম (৬২) কমলনগর থানা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ ও দাখিল করেছেন।

মো: আবদুর রহিম প্রকাশ রহিম ডাক্তার বিকল্প ধারা বাংলাদেশের কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক। মঙ্গলবার(৫ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েক কৃষক পরিবারের চলাচলের পথে গাছের ডাল ফেলে রেখে চলাচল বিঘ্ন করার প্রমাণ পাওয়া গেছে। গত ডিসেম্বর মাসের ৩০ তারিখে চর মাটিন ৫নং ওয়ার্ড নুর মোহাম্মদ মাঝি বাড়ির দরজায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় ভাবে জানা গেছে।

ডাক্তার রহিমের ছোট ভাই আবদুল মালেক জানান, আমরা চলাচলের পথ বন্ধ করিনি। পল্লীবিদ্যু তাদেরর গাছ কেটে পথে ফেলেছে । তাই পল্লীবিদ্যুতের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত তারা পথ থেকে গাছ সরাবে না।

কিন্ত থানায় অভিযোগকারী নুর আলম জানান, পল্লীবিদ্যুৎ তারের সাথে থাকা গাছের ডাল কেটে দিয়েছে প্রায় এক সপ্তাহ আগে। কিন্ত এতদিনেও তারা গাছের ডাল সরাচ্ছে না। আমাদেরকে সরাতে দিচ্ছে না। এখন আমরা নয়-দশটি পরিবার চলাচল করতে পারি না। সেজন্য আমি বাধ্য হয়ে হাজিরহাট তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছি।  তাই তারা আমিসহ আমার পরিবারকে মারধর করার হুমকি দেয়।

নুর আলম (৬২) নামে এক বৃদ্ধা জানান, চর মাটিন মোজার ৭৭৮ নং খতিয়ানের ৩৬৮৩ দাগে উল্যোখিত ৭.৫ শতাংশ পথের জমিতে চলাচল করতেছে বিগত চল্লিশ-পঞ্চাশ বছর পর্যন্ত। আমাদের পথের জমিনের পাশে তারা বাড়ি করার পর থেকেই আমার পথের জমিন দখল নেওযার জন্য আমাকে অনেক গুলো মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।

ইদানিং বিকল্পধারার কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক হওয়ার পরপরই আবার আমাদের পথের জমিন দখল করার জন্য বিভিন্ন মামলা ও হামলা করে লাঞ্চিত করেছে।

তবে অভিযুক্ত আব্দুর রহিমের কাছে জানাতে চাইলে তিনি জানান, আমার মনে নুর আলম চক্রান্ত করে আমার এতো গাছ পল্লীবিদ্যুতের লোক দিয়ে কেটেছে। পল্লীবিদুৎতে লোক আসলে আমি এর বিচার হওয়ার আগে রাস্তা থেকে গাছ সরাবো না এবং কাউকে সরাতেও দিবো না।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com