সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন বাবা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাস্তুভিটাহারা বাসিন্দা।

নিখোঁজ নুরুজ্জামানের আত্মীয় মো.জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কায় ৬জনসহ নৌকা ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। রাতে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না। ধারনা করা হচ্ছে সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হন।

এদিকে, স্থানীয় লোকজন ও স্বজনরা রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজেও তাদের সন্ধান পায়নি।

স্থানীয় চর ফলকন ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বাবা-ছেলে নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com