সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ 

কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ 

কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ 

লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় দুলাল ও তার দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারে স্থানীয় একটি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ দুলাল।

অভিযুক্ত আবদুল ওয়াহেদ চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভুক্তভোগী দুলাল ওই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের বাসিন্দা। তবে আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রকৃতপক্ষে একটি মোবাইল চুরির ঘটনা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ দুলাল বলেন, আমরাও পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল নেয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল ওয়াহেদের কাছে টোকেন চাইলে তিনি আমাকে গালমন্দ করেন।

পরে খবর পেয়ে আমার দুই ছেলে আজগর ও আরাফাত বুধবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ভুক্তভোগী দুলাল আরো বলেন, মারধরের বিষয়ে তিনি সুষ্ঠু বিচার চান।

এদিকে অভিযুক্ত আবদুল ওয়াহেদ বলেন, আমার রাইস মিলের কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা জানতে চাইলে দুলাল ও তার ছেলেদের সাথে হাতাহাতি হয়েছে। তার সাথে চালের টোকেনের কোন ঘটনা ঘটেনি।

এঘটনায় কমলনগর থানার ওসি মোঃ সোলাইমান জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

 

 

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com