সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে নিখোঁজ সেই গৃহবধূ উদ্ধার

রায়পুরে নিখোঁজ সেই গৃহবধূ উদ্ধার

রায়পুরে নিখোঁজ সেই গৃহবধূ উদ্ধার

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ গৃহবধূ আকলিমা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উদ্ধারকৃত গৃহবধূ আকলিমাকে তার মা ও চাচির হাতে তুলে দিয়েছে পুলিশ। এর আগে, সোমবার রাতে লক্ষ্মীপুর সদরের দালালবাজারের রানীরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
বুধবার (২৭ জুলাই) রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কালুপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন আকলিমা। এ ঘটনায় আকলিমার মা বিলকিস বেগম বাদী হয়ে বুধবার (২৭ জুলাই) রায়পুর থানায় বাদী হয়ে তার স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। আবার পাল্টা অভিযোগ করেন তার স্বামী হাসান।
রায়পুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, গৃহবধূ আকলিমা নিখোঁজের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। নিখোঁজের ছয়দিন পর সোমবার রাতে জেলার দালালবাজারের রানিরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে মেয়েটিকে তার মা ও খালার কাছে হস্তান্তর করা হয়। মেয়েটি চিকিৎসা নিয়ে সুস্থ হলে উভয়পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তার মানসিক ও শারীরিক সমস্যা আছে।
প্রসঙ্গত, ৮ মাস আগে আকলিমার সঙ্গে মোহাম্মদ হাসানের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আকলিমাকে প্রায়ই নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আকলিমা বাবার বাড়িতে আসতে চাইলে হাসান আসতে দিতেন না। গত বুধবার রাতে মেয়ের খোঁজ নিতে বিলকিস বেগম হাসানকে ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে হাসান তার শাশুড়িকে দ্রুত তাদের বাড়িতে আসতে বলে ফোন বন্ধ করে দেন। ঐ রাতে তারা হাসানের বাড়িতে এসে আকলিমার খোঁজ করে পাননি। এ সময় হাসান জানান, আকলিমা বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়ে গেছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com