সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগর থেকে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য প্রার্থী হবেন রতন | ১৭ অক্টোবর ভোট

কমলনগর থেকে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য প্রার্থী হবেন রতন | ১৭ অক্টোবর ভোট

কমলনগর থেকে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য প্রার্থী হবেন রতন | ১৭ অক্টোবর ভোট

১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নতুন ফরমেটের জেলা পরিষদের নির্বাচনে কমলনগর উপজেলা থেকে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন ফয়সল আহমেদ রতন। তিনি উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে দুইবার এ ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন ফয়সল আহমেদ রতন।

প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রতন।  তিনি  তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ‍ও সাবেক রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছেলে।

তফসীল:

গত ২৩ আগস্ট তারিখে নির্বাচন কমিশন দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা দেন। তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

নতুন ফরমেটের জেলা পরিষদ:

৬ এপ্রিল, ২০২২ তারিখে জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়েছে। প্রস্তাবিত আইনে জেলা পরিষদে বিদ্যমান ১৫ জন সাধারণ সদস্যদের স্থলে উপজেলার সমানসংখ্যক সদস্য থাকার বিধান করা হয়েছে।এ আইন অনুসারে লক্ষ্মীপুর জেলা পষিদে এবার পুরুষ সদস্য হবেন ৫ জন। এর আগে বিদ্যমান আইনে প্রতি জেলায় প্রত্যেক জেলায় একজন চেয়ারম্যান, ১৫ সদস্য ও ৫ নারী সদস্য অর্থাৎ মোট ২১ সদস্যের পরিষদ বিধান ছিল।

এটি সংশোধন করে প্রত্যেক উপজেলায় (জেলার মোট উপজেলার সমনসংখ্যক) একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক- তৃতীয়াংশ (নিকটবর্তী পূর্ণসংখ্যা) ও কমপক্ষে ২ জন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।

জেলার অন্তর্গত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলররা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদের ভোটার।

নতুন আইনে সংশ্লিষ্ট প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সদস্য হিসেবে পরিষদের সভায় অংশগ্রহণ করতে পারবেন বলে বলা হয়েছে। তবে তাদের ভোটাধিকার থাকবে না।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com