সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে হৃদক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কমলনগরে হৃদক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কমলনগরে হৃদক্রিয়া বন্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায়হৃদক্রিয়া বন্ধ হয়ে রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। রিদমি একই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে ও  তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্বজনরা জানায় পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হতে পারে।

রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, পরীক্ষার হলে শেষ সময়ে তার লেখা শেষ হয়নি। এতে পরীক্ষককে উত্তরপত্র জমা দিতে হয়েছে। এতে সে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com