সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে বিয়ে বাড়ি সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু

কমলনগরে বিয়ে বাড়ি সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু

কমলনগরে বিয়ে বাড়ি সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ে বাড়ির প্যাডেল সাজাতে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমান (২৭) নামে এক ডেকোরেশন কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান উপজেলার চর লরেন্স বাজারের কাসেম ডেকারেশনের শ্রমিকের কাজ করতেন। সে গত ১৫ বছর আগে সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম হন। তার নাম ছিল বাদল চন্দ্র দাস। তার বাড়ি উপজেলার তোরাবগঞ্জ এলাকায়।

ডেকোরেশনের মালিক আবুল কাশেম বলেন, আবদুর রহিম চর কাদিরার ফজুমিয়ার হাট এলাকার একটি বিয়ে বাড়ির প্যাডেল তৈরী করতে যান। সকালে কাজ করার সময় একটি বাঁশ অসাবধানতা বসত পল্লী বিদ্যুতের খোলা ক্যাবলে স্পর্শ হয়। এতে আবদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com