সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ২দিন পরেও স্কুল ছাত্র রিহানের খোঁজ মেলেনি; দিশেহারা পরিবার

কমলনগরে ২দিন পরেও স্কুল ছাত্র রিহানের খোঁজ মেলেনি; দিশেহারা পরিবার

কমলনগরে ২দিন পরেও স্কুল ছাত্র রিহানের খোঁজ মেলেনি; দিশেহারা পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে ২ দিন পরেও স্কুল ছাত্র মো: রিহানের(১৩) খোঁজ মেলেনি। বুধবার (১১ জানুয়ারি) রিহানের পরিবার কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। রিহান হাজিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সফি উল্লাহ হাজিবাড়ির প্রবাস ফেরত আবু তাহের এর একমাত্র ছেলে ও উপজেলার চর কালকিনি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র । একমাত্র ছেলে বাড়িতে ফিরে না আসায় দিশেহারা তার বাবা মা ও পরিবার।

রিহানের চাচা মো: রাসেল বুধবার রাত ১১টার দিকে জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় রিহান বাড়ি থেকে চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বাহির হয়। কিন্ত ২দিন পরেও বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় পর্যন্ত তাকে না পেয়ে পরিচিত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছিল। পরে মঙ্গলবার সন্ধ্যায় বুধবার রাত পর্যন্ত লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় সন্ধান চেয়ে মাইকিং করা হচ্ছে।

বুধবার রাতে চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল জানান, ছাত্র রিহান ৪ জানুয়ারি থেকে ৯ তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিল। কিন্ত মঙ্গলবার সে বিদ্যালয়ে উপস্থিত হয়নি। বিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামরা এবং হাজিরা খাতা দেখে তিনি নিশ্চিত হয়েছেন। তিনি আরো জানান, ছাত্র হিসেবে রিহান খুবই ভদ্র এবং শান্ত ছিল। এদিকে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান পেলে ফোন নাম্বার ০১৮৩৬২৩৬২০৫/০১৮৭৫০০৪৯৩৪ তে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com