সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

লক্ষ্মীপুর জেলা শহরস্থ কমলনগর সোসাইটির আয়োজনে ইফতার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন, হাজিরহাট হামেদিয়া সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী। 

সমিতির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামসুল আলম, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপকূল সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার  ডাক্তার নুরুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ  লক্ষ্মীপুর শাখার ম্যানেজার সানাউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে লক্ষ্মীপুরে বসবাসরত কমলনগরের বিশিষ্ট সুধীজন, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন হাজিরহাট হামেদিয়া সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী। 

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com