সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে বায়তুল মাহফুজ জামে মসজিদের উদ্বোধন

কমলনগরে বায়তুল মাহফুজ জামে মসজিদের উদ্বোধন

কমলনগরে বায়তুল মাহফুজ জামে মসজিদের উদ্বোধন

কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বায়তুল মাহফুজ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বয়ান ও খুতবা প্রদান করে জুমার নামাজের সূচনা করেন ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম। এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মসজিদের দাতা ও প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজুর রহমান,
তোরাবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ মহসিন, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি মোঃ আবুল খায়ের নিজাম প্রমুখ।

মসজিদটির দাতা ও প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান তোরাবগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং ঢাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

উদ্বোধনী আলোচনায় তিনি জানান, স্থানীয় মুসল্লিদের সহযোগিতার জন্য ৪০ শতক জমি দান করে তাতে একটি আধুনিক মসজিদ নির্মাণ করে দিয়েছেন। কিন্ত মুসল্লিরা যখন মসজিদে এসে ইবাদত করবে তখন তার উদ্দেশ্যপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়ভাবে জানা গেছে ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান এর আগেও চর লরেঞ্চ এবং তোরাবগঞ্জ এলাকায় আরো একাধিক মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করে ইসলাম প্রসারে সহযোগিতা করে আসছেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com