সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদরাসা পরিচালকসহ আহত-২

কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদরাসা পরিচালকসহ আহত-২

কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদরাসা পরিচালকসহ আহত-২

কমলনগর প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার নেতৃত্বে হামলায় মাদ্রাসার পরিচালক  মাও হুমায়ুন কবির ও শিক্ষক নুরনবী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে  চৌরাস্তা মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীরা  ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মাওলানা হুমায়ুন কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাজহারুল ইসলাম মাসুদের ভাই এবং ওই এলাকার দারুল আরকাম কওমী মাদ্রাসা পরিচালক।

হাসপাতালের চিকিৎসাধীন মাওলানা হুমায়ুন কবির বলেন, তার মাদ্রাসার এক ছাত্র বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সামনে রাসেলের দোকানে পুরি কিনতে যায়। ওই সময় রাসেল তার দোকানের পুরি চুরি করে খেয়েছে মর্মে ওই ছাত্রকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে ওই দিন সন্ধ্যায় দোকানদার রাসেলকে জিজ্ঞেস করতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। এর মধ্যে বিএনপি নেতা আবুল কালাম তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। পরে আমাকে দোকানের ভিতর আটকিয়ে রেখে চোখ খুলে ফেলবে বলে কালাম ধমকি হুমকি দেয়। পরে স্থানীয়রা ৯৯৯কল করলে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আরো জানান।

এ দিকে বিএনপি নেতা আবুল কালাম এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানদার রাসেলের সাথে মাদ্রাসা ছাত্রের চুরির বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তিনি শুনেছেন। এর বেশি তিনি কিছুই জানেন না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com