সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু 

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু 

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায়  মো: মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মিরাজ উপজেলার ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাগা বাড়ীর আজাদ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, তোরাবগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্রাক্টরট্রলিতে গাছের গুড়ি বোঝায় করে করইতলা এলাকায় ব্রিকফিল্ডে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে পৌছলে ট্রাক্টরট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে  তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টর চালক কবির হোসেন পলাতক রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে প্রতিদিন লক্ষ্মীপুর জেলাজুড়ে অসংখ্য ট্রাক্টরট্রলি ঝুকিপূর্ণ ভাবে মালামাল পরিবহন করেন। যার কারণে সব সময় কোন না কোন স্থানে দূর্ঘনা হচ্ছে বলে জানান সচেতন নাগরিকেরা। তাই দ্রুত এসব পরিবহন সড়ক থেকে তুলে দেওয়ার জন্য দাবী করেন তারা।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com