সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে হত্যা মামলার আসামি গ্রেফতার

কমলনগরে হত্যা মামলার আসামি গ্রেফতার

0
Share

কমলনগরে হত্যা মামলার আসামি গ্রেফতার

কমলনগর:কমলনগরে নিজাম উদ্দিন (৩৫) নামে হত্যা মামলার আসমিকে গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চরউভুতি গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে। হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহসিন চৌধুরী জানান, ২০০৮ সালে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জেলে নিহত হওয়া ঘটনায় তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা হয়। দীর্ঘদিন থেকে তিনি কমলনগর উপজেলার উত্তর চরকালকিনি গ্রামে তার শ্বশুর বাড়িতে আতœগোপনে ছিলেন। সোমবার রাতে তোরাবগঞ্জ বাজারে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে নিজাম উদ্দিনকে জেল হাজতে পাঠানো হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com