সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

আব্দুর রহমান বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর। কমলনগরে অন্তঃসত্ত্বা গরু জবাই করে মাংস বিক্রি’র অভিযোগ পাওয়া আব্দুল মালেকের দোকান সীলগালা করেছেন প্রশাসন।

গত ২৮ মার্চ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মিয়া মার্কেটে অন্তঃসত্ত্বা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে ব্যবসায়ী আব্দুল মালেকের বিরুদ্ধে। অভিযোগটি পাওয়ার পর গঠনাস্থল থেকে সরাসরি লাইভ ও ভিডিও প্রতিবেদন প্রাচার করা হয়।

বুধবার (১ল এপ্রিল) দুপুরে উপজেলার মিয়া মার্কেটের ব্যবসায়ী আব্দুল মালেকের দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান সীলগালা করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসাই মালেক ও তার সহযোগিরা নিয়মিতভাবে অসুস্থ ও গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। গত ২৮ মার্চ সকালে একটি পরিত্যাক্ত টয়লেটের ট্যাংকির ভিতরে বাচ্চুরে বাচ্চা নষ্ট করার সময় কয়েক জন শিশুর নজরে পড়ে। পরে স্থানীয় শিশুরা বাছুরের মৃতদেহ দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে অভিযুক্ত কসাইরা পালিয়ে যান। এর আগে গরুর মাংস বাজারের বিভিন্ন লোকজন ও স্থানীয়দের নিকট বিক্রি হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিনিধি। পরবর্তী সংবাদ প্রকাশের পর আজ এই অভিযান করা হয়।

স্থানীয়রা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, কমলনগরের সকল বাজারগুলোতে নিয়মিত প্রশাসনের নজরদারি বাড়ানো ও অবৈধ কসাইদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com