সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগর উপজেলা নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কমলনগর উপজেলা নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কমলনগর উপজেলা নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে শনিবার জেলা নির্বাচন অফিস ও কমলনগর সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৭জন,ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। উপজেলা ও জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল (স্বতন্ত্র), একেএম নুরুল আমিন রাজু (আওয়ামী লীগ), সৈয়দ মোহাম্মদ শামছুল আলম (বিএনপি),অধ্যক্ষ আবদুল মোতালেব(জেএসডি), মো. নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোশারেফ হোসেন খোকন, আশ্রাফ উদ্দিন রাজন রাজু। ভাইস চেয়ারম্যান পদে কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বর্তমান ভাইস চেয়ারম্যান নুরনবী চৌধুরী, উপজেলা জামাতের আমীর মাওলানা হুমায়ুন কবির, মনিরুল হক মনির, মো. আলা উদ্দিন, নুর উদ্দিন, আবদুর রাজ্জাক চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বাশার, রোখসানা আক্তার রুক্সী, মেহের আক্তার, সাবিহা সুলতানা বানী এবং জান্নাতুল ফেরদাউস।

জননীতি ও নেতৃত্ব আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com