সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি ও কমলনগরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

রামগতি ও কমলনগরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

রামগতি ও কমলনগরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : রামগতিতে বজ্রপাতে নোমান হোসেন (১৭) নামের এক কৃষক ও কমলনগরে ট্রলির চাপায় রিপন (৬) নামে এক শিশুর নিহত হয়েছে। নিহত কিশোর নোমান রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের আবুল বাশারের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় ভূলুয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা একটি গরু মারা যায়। স্থানীয়রা জানায়, বিকেলে ঝড়ের মধ্যে কৃষক নোমান গরু নিয়ে নিজ বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ বজ্রাপাতে সে মারা যায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে রাখালের মৃত্যুর সংবাদ শুনেছি।
এদিকে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরফলকন এলাকায় মাটি বোঝাই করা ট্রলি চাপায় রিপন নামের এক শিশু মারা যায়। নিহত শিশু রিপন নুরীপাড়া এলাকায় চরফলকন গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ নেছার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বিকেলে রিপন তার বোনের সঙ্গে বাড়ির পাশের রাস্তা অবস্থান করছিল। এ সময় একটি ট্রলি তাকে চাপা দিলে মারত্মভাবে জখম হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা ¯স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার  নেয়ার পথে সে মারা যায়। কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল হক জানান, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ ফেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com