সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
উপকূল কলেজে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর

উপকূল কলেজে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর

উপকূল কলেজে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর

কমলনগর প্রতিনিধি: কমলনগরের হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ কলেজের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানায়, কমলনগর উপজেলা ছাত্র লীগের সাংঠনিক সম্পাদক বিপ্লব ও কলেজ শাখা ছাত্রলীগে আহ্বায়ক শাহাদাত হোসেনের সঙ্গে উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দু’ পক্ষের মধ্যে হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ কলেজের শ্রেণি কক্ষের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খরব পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের কাছে জানতে চাইলে বিষয়টি তিনি জানেন না বলে জানান। এদিকে, সাধারণ সম্পাদক মো. রাসেল বলেন, বিষয়টি শুনেছেন তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে পারেননি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com