সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরের উত্তরাঞ্চলে বিদ্যুত নেই, দূর্ভোগে হাজারো মানুষ

কমলনগরের উত্তরাঞ্চলে বিদ্যুত নেই, দূর্ভোগে হাজারো মানুষ

কমলনগরের উত্তরাঞ্চলে বিদ্যুত নেই, দূর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিনিধি :কমলনগর উপজেলায় সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুত বিহীন থাকে উত্তরাঞ্চল এলাকায়। এতে বারবার দূর্ভোগের শিকার হয় হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হঠাৎ ঝড়ো বৃষ্টির কারণে দুপুর ১ টার দিকে বিদ্যুত চলে যায়। এর পর বৃহস্পতিবার অদ্যবধি পর্যন্ত আর বিদ্যুত আসেনি। রাত ৯টার দিকে কমলনগর সদর হাজিরহটে বিদ্যুত আসলেও উত্তরাঞ্চল এলাকায় হাজার হাজার মানুষ বিদ্যুতের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। যেমনি গরমে অতিষ্ঠ তেমনি মোবাইল চার্জসহ প্রয়োজনীয় কাজ সারতে পারছে না মানুষ। রাতের বেশির ভাগ সময় পুরো অঞ্চল অন্ধকারচ্ছন হয়ে পড়েছে।

ভুক্তভোগী এবং বিক্ষুদ্ধ কয়েকজন গ্রাহক জানান, গত দুই দিন হতে আমরা অনেকটাই অন্ধকারচ্ছন্ন ভাবে জীবন-যাপন করছি। আমাদের ব্যবহারিত মোবাইল বন্ধ হয়ে গেছে যার ফলে যোগাযোগ সম্পূর্ন বিচ্ছিন্ন। অতি দ্রুত বিদ্যুতের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে বিদ্যুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বিদ্যুতের কাজ চলছে, তবে কখন বিদ্যুত আসবে কিংবা কাজ শেষ হবে সেটি নিশ্চিত করতে পারেনি তারা।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com