সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কমলনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কমলনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কমলনগর প্রতিনিধি: অন্ধকার ছেড়ে সবাইকে আলোর পথে হাটতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের দমনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড কোনোভাবে সহ্য করা হবে না। সন্ত্রাসীদের পরিচয় তারা অপরাধী তাদের কোনো দল নেই। তাদেরকে কঠর হস্তে দমন করা হবে। মঙ্গলবার দুপুরে জেলার কমলনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আইন ও কর্তব্যের প্রতি অবিচল শ্রদ্ধা রেখে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অবিরাম কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে সর্বাতœক সহযোগীতার হাত বাড়াতে হবে। সংবাদিকরা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে অপরাধীদের মুখোশ খুলে দিবে এবং সন্ত্রাসী কর্মকান্ড তাস,জুয়া ও ইয়াবাসহ সকল মাদক প্রতিরোধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ লক্ষ্যে জেলার সর্বত্র কাজ চলছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে, পাশেই থাকবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সৈকত শাহিন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল।

উপ পরিদর্শক (এসআই) নুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন, চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু, ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ প্রমুখ।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com