সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার ৪

কমলনগরে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার ৪

কমলনগরে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেফতার ৪

কমলনগর:কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের তালতলি বাজার এলাকা থেকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় অভিযুক্ত চার জুয়াড়ি কে গ্রেফতার করে এবং এ সময় জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চরকালকিনি গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে মো. বাহার (৫৫), মৃত আবদুল মালেকের ছেলে হাফিজ মাঝি (৫০), হোসেন আহমদের ছেলে মো. নিশাদ (৩০) ও চরমার্টিন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাহার হোসেনকে (২৮)। তাদের বিরুদ্ধে কমলনগর থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমির হোসেন জানান, অভিযুক্ত জুয়াড়িরা দীর্ঘদিন ধরে একটি বদ্ধ ঘরে জুয়ার আসর বসিয়ে রমরমা ব্যবসা করছিল। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ দল বুধবার রাত সাড়ে বারোটার দিকে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। জুয়া আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com