সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে যৌন নির্যাতনের চেষ্টায় যুবলীগ নেতা আটক

কমলনগরে যৌন নির্যাতনের চেষ্টায় যুবলীগ নেতা আটক

কমলনগরে যৌন নির্যাতনের চেষ্টায় যুবলীগ নেতা আটক

কমলনগর:কমলনগরে এক গৃহবধূকে বন্দি করে যৌন নির্যাতনের চেষ্টাকালে মোশারফ হোসেন রাসেল (২৬) নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কৃমলনগর হাজিরহাট বাজার সংলগ্ন একটি বাসা থেকে ওই গৃহবধূকে উদ্ধার ও যুবলীগ নেতাকে আটক করা হয়।

যুবলীগ নেতা রাসেল হাজিরহাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চরজাঙ্গালিয়া গ্রামের মো. ইউছুফের ছেলে।

এলাকাবাসী জানান, যুবলীগ নেতা রাসেল তার এক সহযোগীসহ ঐ গৃহবধূকে (২৯) বাসায় বন্দি করে যৌন নির্যাতনের চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ওই বাস থেকে গৃহবধূকে উদ্ধার ও যুবলীগ নেতা রাসেলকে আটকের পর পুলিশে সোপর্দ করে। এর আগে যুবলীগ নেতার ওই সহযোগী পালিয়ে যায়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা রাসেল একস্কুল ছাত্রী অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এদিকে, অন্যের স্ত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com