সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ঐতির্যবাহী কাবাডি খেলার আসর

কমলনগরে ঐতির্যবাহী কাবাডি খেলার আসর

কমলনগরে ঐতির্যবাহী কাবাডি খেলার আসর

মিজানুর রশিদ : কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের নুরী পাড়া গ্রামে ঐতির্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার বিকালে অনুষ্ঠিত এ খেলায় বিবাহিত ও অবিবাহিত দুটি দল অংশগ্রহন করে ।

খেলায় নারী পুরুষ মিলিয়ে প্রায় পাঁচশত দর্শক দর্শকের সারিতে থেকে বিভিন্ন সময়ে হাততালি দিয়ে খেলোয়ারদের উৎসাহিত করেন ।

সাধারণ দর্শক যখন ক্রিকেট ফুটবলের মাঝে জাতীয় খেলা কাবাডি খেলার নাম ভুলতে বসেছি তখন তরুন প্রজন্মের মাঝে জাতীয় এ ঐতির্যবাহী খেলার নাম আবার নতুন করে মনে করিয়ে দেন এ কাবাডি ম্যাচটির মাধ্যমে।

খেলাটি ৩৬/৩৬ পয়েন্টে অমিমাংসিতভাবে শেষ হয় ।

খেলায় চর ফলকন ইউনিয়নের সমাজসেবক নুরুল আমীন (বাঘা) উপস্থিত হয়ে বিবাহিত ও অবিবাহিত এ দুটি দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ।

খেলার দর্শক মিজানুর রশিদ জানান, জাতীয় খেলা কাবাডি যখন প্রায় হারিয়ে যেতে বসেছে তখন দর্শকদের নতুন করে স্বরণ করিয়ে দেওয়ার জন্য এ খেলার আয়োজন করা হয় । আগে যেমন গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এ খেলার আয়োজন করা হত, বর্তমানে ক্রিকেট-ফুটবল ও অন্যান্য খেলার মাঝে মানুষ এ খেলার নাম প্রায় ভুলতে বসেছে।

এ প্রজন্মের কোন ছেলে মেয়েদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের জাতীয় খেলা কি ! তখন তারা হয়ত প্রথমে মনে করতে পারে তা ফুটবল অথবা ক্রিকেট ।

তাই জাতীয় এ ঐতির্যকে ধরে রাখার জন্য এ খেলার দিকে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে সাধারণ বিনোদন প্রেমি মানুষ।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com