সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: কমলনগরের করইতলা বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ী মো. আজগর আলীর (৩২) মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের দুই ভাই ও প্রতিপক্ষের একজনসহ আহত হয়েছেন আরও তিন জন।
নিহত আজগর আলী উপজেলার চরলরেন্স ইউনিয়নের মৃত আবদুল গোফরানের ছেলে। এলাকায় তাদের ইটভাটার ব্যবসা রয়েছে।
নিহতের বড় ভাই আহত জয়নাল আবেদিনকে নোয়াখালী হাসপাতালে ও চাচাতো ভাই সাবু ইসলামকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের আহত এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতে সে পালিয়ে যায়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার (১নভেম্বর) দুপুর ২ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৪/৫ জন আহত হয়। গুরুতর আহত আজগর আলীকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই খলিলুর রহমান জানান, স্থানীয় প্রতিপক্ষ তার লোকজন নিয়ে তাদের জমিতে দোকান ঘর তোলতে যায়। এতে বাঁধা দিলে তারা হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার তিন ভাইকে আহত করে।
গুরুতর আহত আজগর আলীকে তাৎক্ষণিক কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে নোয়াখালী প্রাইম হাসপাতালে নেয়া হয় তাকে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com