সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে আ’লীগের বর্ধিত সভা

কমলনগরে আ’লীগের বর্ধিত সভা

কমলনগরে আ’লীগের বর্ধিত সভা

kamalnagar alegকমলনগর প্রতিনিধি:কমলনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ রামগতি

ও কমলনগর আসনের এমপি আবদুল্লাহ আল মামুন। কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলা উদ্দিন, লক্ষ্মীপুর পৌর সভার মেয়র এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন আহমেদ বকুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ দুলাল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার, উপজেলা যুব লীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ হিরণ, যুব মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম মায়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক রাসেল প্রমুখ।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com