সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে চালককে কুপিয়ে আহত, সিএনজি ভাঙচুর

কমলনগরে চালককে কুপিয়ে আহত, সিএনজি ভাঙচুর

কমলনগরে চালককে কুপিয়ে আহত, সিএনজি ভাঙচুর

কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজির চালক এবং স্থানীয় যুবলীগ কর্মী মোঃ সোহেলকে (২৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় সিএনজি ভাঙচুর করা হয়। শুক্রবার রাত পৌনে

১০ টার দিকে কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের বলিরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চর লরেঞ্চ গ্রামের সুলতান আহাম্মদের ছেলে ও স্থানীয় যুবলীগ

কর্মী। এদিকে এ ঘটনায় অবরোধ সমর্থকদের দায়ি করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ জানান, অবরোধে যানবাহন চলাচলে ভীতি সৃষ্টি করতে এ ঘটনাটি ঘটিয়েছেন অবরোধকারীরা। কমলনগর

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, যবলীগ কর্মী সোহেল সিএনজি নিয়ে মতিরহাট থেকে তোরাবগঞ্জ ফিরছিলেন। পথে বলিরপুল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা সিএনজি’র ওপর হামলা চালায়। এ সময় তারা চালককে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com