সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি: অবরোধে লক্ষ্মীপুরে ২০ দলীয় জোটের ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার দুপুরে সদর উপজেলার বেড়িবাঁধের মাথায় পাঁচটি অটোরিকশা, বাস টার্মিনাল এলাকায় একটি, হাজিরপাড়ায় দুটি।

সকালে লক্ষ্মীপুর হরের কলেজ রোড এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে ইটেরপোল এলাকায় ঝটিকা মিছিল করে অবরোধকারীরা।

অন্যদিকে কমলনগরের বিভিন্ন স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসসহ ছয়টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, নাশকতার আশঙ্কায় চন্দ্রগঞ্জ থানা জামায়াত নেতা জাকির হোসেন সহ ২৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com