সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
‘দেবোত্তর সম্পত্তি দখল বরদাশত করা হবে না’

‘দেবোত্তর সম্পত্তি দখল বরদাশত করা হবে না’

‘দেবোত্তর সম্পত্তি দখল বরদাশত করা হবে না’

নিজস্ব প্রতিনিধি:: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘স্বাধীন দেশে জয় বাংলার স্লোগান দিয়ে কেউ দেবোত্তর সম্পত্তি দখল করবে, সেটা হবে না, করতে দেওয়া হবে না। কোনোভাবেই দেবোত্তর সম্পত্তি দখল বরদাশত করা হবে না। যেভাবে মুক্তিযোদ্ধ

করে দেশ স্বাধীন করা হয়েছে, ঠিক সেভাবে আন্দোলন-সংগ্রাম করে লক্ষ্মীপুরের দালাল বাজারের জমিদার বাড়ির দেবোত্তর সম্পত্তি রক্ষা করা হবে।’ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন। সুলতানা কামাল বলেন, ‘প্রশাসনের যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেবোত্তর সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন, তাদের প্রতি ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। এদের প্রতি সতর্ক হতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট রানা দাস গুপ্ত, এলআইডির নির্বাহী পরিচালক সামছুল হুদা, সাবেক জেলা জজ এস এম রেজাউল করিম, উত্তম চক্রবর্তী, এ্যাডভোকেট লতিফ আহম্মদ সিরাজী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু শংকর কুমার মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক সাহা প্রমুখ।
মানববন্ধন শেষে সুলতানা কামালের নেতৃত্বে দালাল বাজার জমিদার বাড়ি পরিদর্শন করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com